ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বিশ্বে করোনায় ৫৩ লাখ ৭৬ হাজার মৃত্যু

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় পাঁচ হাজার মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৩২ হাজারে পৌঁছেছে।

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা দেখল মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। আর এরপরই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইউক্রেন, ভিয়েতনাম, ফ্রান্স এবং জার্মানির নাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ কোটি ৫৭ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৩ লাখ ৭৬ হাজারে পৌঁছে গেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন চার হাজার ৮৩৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় ১৩০০ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৩ লাখ ৭৬ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ৯০২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৭ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯৮৭ জন ছাড়িয়েছে।

এ দিকে গত এক দিনে বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমিত মানুষ দেখেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৩০ হাজার ২৪২ জন। আর প্রাণ হারিয়েছেন ৫২০ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট পাঁচ কোটি ২০ লাখ ২৮ হাজার ৫১৩ জন শনাক্ত রোগী আছে। এর মধ্যে মৃত্যু হয়েছে আট লাখ ২৮ হাজার ৬১১ জনের।

অন্য দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে রাশিয়া। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন এক হাজার ১৯ জন। আর নতুন করে রোগটিতে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ২২ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি দুই লাখ ৪১ হাজার ৮১২ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৯৮ হাজার ২২২ জনের।

ফেল এক দিনে ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭৪৩ জন। আর মারা গেছেন ৪৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ১৪ লাখ ৫৩ হাজার ১২১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ২৬১ জন। একই সময়ে ফ্রান্সে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন।

এছাড়া ইউরোপের দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭১০ জন। আর মারা গেছেন ২৮০ জন। মহামারি করোনার তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত ৬৮ লাখ ৩৪ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন এক লাখ নয় হাজার ২৪৩ জন। একই সময়ে ইউক্রেনে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৩৬ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৫৭ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬৭ জন এবং নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৯৪ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২২ লাখ ১৫ হাজার ৮৫৬ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৭ হাজার ৯০৫ জনের।

এ দিকে করোনায় আক্রান্ত লোকজনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে তিন কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৭৭ হাজার ৫৫৪ জন।

এছাড়া কোভিড সংক্রমিত হয়ে গেল এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ৪১ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৭৬ জন, হাঙ্গেরিতে ৩৬৬ জন, বুলগেরিয়ায় ১৫৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৫ জন এবং ভিয়েতনামে ২২৫ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ২৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৮৫৮ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।
ads
ads
ads

Our Facebook Page

↑